প্রসূন সামন্ত, জামালপুর, 02 এপ্রিল:
জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ‘ঘরের ছেলে’ ভূতনাথ মালিকের সমর্থনে জোরকদমে চলছে প্রচার। কোথাও প্রার্থী নিজে উপস্থিত থাকছেন আবার কোথাও প্রার্থীর সমর্থনে চলছে প্রচার। বৃহস্পতিবার বেরুগ্রাম ও পারাতল ২ অঞ্চলে প্রচার করা হয়। বেরুগ্রাম অঞ্চলের সাদীপুর, সম্ভুপুর, কনকপুর প্রভৃতি গ্রামে প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। বয়স্ক মানুষদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন ভূতনাথ বাবু। তাঁর সঙ্গে ছিলেন ওই অঞ্চলের সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। ভূতনাথ বাবু জানান, মানুষের কাছে সরকারের উন্নয়নের কথা বলে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন সাধারণ মানুষের যথেষ্ট সারা পাচ্ছেন তিনি। পারাতল ২ অঞ্চলে বাহাদুরপুর থেকে গোয়ালদহ পর্যন্ত ভূতনাথ মালিকের সমর্থনে মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। ছিলেন ওই অঞ্চলের সভাপতি আনোয়ার আলী সরকার, প্রধান মাবিয়া বেগম শেখ, রাজীব শেখ, শেখ হালিম, মারজান শেখ সহ অন্যান্যরা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেহেমুদ খাঁন বলেন যেভাবে পুরো ব্লক জুড়ে যে উন্নয়ন হয়েছে তাতে ভূতনাথ মালিকের জেতা শুধু সময়ের অপেক্ষা।

