Wednesday, April 8, 2026
Homeরাজনীতিজামালপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে শতাব্দী রায়ের প্রচার, উপচে পড়া ভিড়

জামালপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে শতাব্দী রায়ের প্রচার, উপচে পড়া ভিড়

আমার বাংলা ডেক্স, জামালপুর : জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে র‍্যালীতে বীরভূমের সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়ের উপস্থিতি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সোমবার হালারা বিপত্তারিণী তলা থেকে হুড খোলা গাড়িতে সাংসদ শতাব্দী রায় প্রার্থী ভূতনাথ মালিক ও ব্লক সভাপতি মেহেমুদ খান কে নিয়ে মিছিল শুরু হয়। র‍্যালী জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এসে শেষ হয়।

শুরু থেকেই র‍্যালী ঘিরে মানুষের ঢল নামায় গাড়ি এগোনো কঠিন হয়ে পড়ে, ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। স্থানীয়দের মধ্যে যেমন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় কে দেখার উৎসাহ ছিল, তেমনই ছিল এলাকার ভূমিপুত্র প্রার্থী ভূতনাথ মালিক কে সমর্থন জানানোর আবেগ।

এদিন জামালপুর বাসস্ট্যান্ডের সভাস্থলে বিজেপি মহিলা মোর্চার ১১টি পরিবার এবং সিআইটিইউ-এর সঙ্গে যুক্ত প্রায় ২০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্লক সভাপতি মেহেমুদ খানের উপস্থিতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ শতাব্দী রায়।

সভা থেকে শতাব্দী রায় রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। উন্নয়নের ধারাকে বজায় রাখতে তিনি ভূতনাথ মালিককে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, “আজকের এই জনসমুদ্রই বলে দিচ্ছে বিধানসভা ভোটে জামালপুরের ফল কী হতে চলেছে।”
ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, বিরোধী দলগুলির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় বহু মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, এদিনের র‍্যালীতে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্রার্থী ভূতনাথ মালিক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের এই বিপুল সমর্থন তাঁকে আরও দায়িত্ববান করে তুলেছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য