Sunday, April 19, 2026
Homeরাজনীতিজামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক, উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে

জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক, উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে

আমার বাংলা,বর্ধমান, 17 মার্চ : জামালপুরে বিধানসভা ভোটে ( West Bengal elections 2026 ) তৃণমূলের প্রার্থী হিসাবে ভূতনাথ মালিকের নাম ঘোষণা হবার সাথে সাথেই বাঁধ ভাঙার উচ্ছ্বাসে মেতেছে জামালপুর বাসী। ভূতনাথ মালিকের নাম ঘোষণা হতেই জামালপুর ব্লক তৃণমূল কার্যালয়ে সমস্ত শাখা সংগঠনের সভাপতি, কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ভিড় জমায়। ফুলের মালায় পরিয়ে ভরিয়ে দেওয়া হয় ভূতনাথ মালিককে। জয় বাংলা ধ্বনিতে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্লক সভাপতি মেহেমুদ খানের নামে জয় ধ্বনি দিতে থাকেন তাঁরা। মেহেমুদ খান তার অত্যন্ত স্নেহের ভূতনাথকে মালা পরিয়ে দিয়ে জড়িয়ে ধরেন। দুজনেরই চোখ তখন ছল ছল করছে। এতদিনে একটি বৃত্ত পূর্ণ হলো। ভূতনাথ বাবুও তাঁর রাজনীতির পথ প্রদর্শক মেহেমুদ খানকে মালা পরিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন।

ভূতনাথ মালিক দীর্ঘদিন ধরে মেহমুদ খানের সাথে রাজনীতি করে আসছেন। দক্ষতার সাথে তিনি জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ পদ সামলাচ্ছেন। সামলাচ্ছেন দলের সহ সভাপতির পদও। রাজনীতিতে তিনি একদম পাকাপোক্ত হয়ে গেছেন বলেই দলীয় সূত্রে খবর। বিধানসভার প্রতিটা অঞ্চল তাঁর চেনা। এখানকার মানুষের কাছে তিনি মাষ্টারমশাই হিসাবেই বেশী পরিচিত। জামালপুরের সব শ্রেণির মানুষের কাছে বিশেষ জনপ্রিয় তিনি। নাম ঘোষণা হবার পরই তিনি আমাদের মুখোমুখি হয়ে জানান, বিধায়ক নির্বাচিত হলে তিনি জামালপুর স্বাস্থ্য কেন্দ্র কে আরো উন্নত করবেন এবং জামালপুর কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে চেষ্টা করবেন। শিক্ষা ও স্বাস্থ্য এই দুই বিষয়ের উপর তিনি জোর দিতে চান। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন তিনি অত্যন্ত খুশী হয়েছেন দল ভূতনাথ মালিক কে জামালপুরের প্রার্থী করেছেন বলে। তিনি জামালপুরবাসীর কাছে আবেদন করেন সকলে ভূতনাথ মালিক কে ভোট দিয়ে যেন বিপুল ভোটে জয় যুক্ত করেন। তিনি নিশ্চিত লোকসভা ভোটের থেকেও বিধানসভা ভোটে জয়ের ব্যবধান বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য