Wednesday, April 8, 2026
Homeজেলাজামালপুরের তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে জারগ্রামে মহা মিছিল

জামালপুরের তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে জারগ্রামে মহা মিছিল

আমার বাংলা, জামালপুর,4 এপ্রিল :   তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় ৫০০০ কর্মী সমর্থকদের  বিরাট মিছিল করলো জারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। শুক্রবার  মাধবপুর থেকে আটপাড়া বাজার পর্যন্ত এই মিছিল করা হয়। তৃণমূলের প্রার্থীকে নিয়ে যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। মিছিলের সাথে রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে প্রার্থী ভূতনাথ মালিককে সমর্থন করেন। এই মিছিলে পা মেলান ভোট পরিচালনার মূল কান্ডারী তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সুভাষ মন্ডল, জেলা নেতা শেখ মনতাজ, জেলা পরিষদের সদস্য শোভা দে,প্রধান নূরজাহান বিবি সাহানা, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

মিছিলে যেতে যেতেই সাধারণ মানুষের সাথে হাত মেলান প্রার্থী। বয়সে বড় দের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেন। মিছিল শেষে আটপাড়ায় একটি পথসভা করা হয়। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন গত লোকসভা নির্বাচনে এই অঞ্চল সবথেকে বেশি লিড দিয়েছিল। আর আজকের এই মহামিছিল প্রমাণ করছে শুধু ভোট হবার অপেক্ষা এখান থেকে বিপুল ভোট জিতবে ভূতনাথ মালিক। প্রার্থী ভূতনাথ মালিক বলেন বিগত দুটি নির্বাচন বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি ভোটে জিতেছিলেন প্রার্থীরা। আজকের এই বিপুল জনসমাগম দেখে তিনি আশাবাদী। অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ বলেন তাঁদের সকলের অভিভাবক ব্লক সভাপতি মেহেমুদ খাঁনের নির্দেশে আজ তাঁরা মিছিল করলেন। তাঁদের সকলের প্রিয় প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য মাষ্টারমশাই ভূতনাথ মালিককে বিপুল ভোটে জেতাবেন এই অঙ্গীকার করেছেন তারা। ভোটের ময়দানে তৃণমূলের প্রচারের ধারে কাছে নাই অন্যদলগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য