Friday, April 17, 2026
Homeজেলাবেড়ুগ্রাম অঞ্চলে ভূমিপুত্রের মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের বাঁধ-ভাঙা উচ্ছ্বাস

বেড়ুগ্রাম অঞ্চলে ভূমিপুত্রের মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের বাঁধ-ভাঙা উচ্ছ্বাস

আমার বাংলা ডিজিটাল ডেক্স, জামালপুর :  বেড়ুগ্রাম অঞ্চলে মিছিল করে প্রচার করলেন জামালপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক। হাজারের বেশী তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা ও সুনীল ধারা সহ অন্যান্য নেতৃত্বরা।

সোমবারের প্রার্থীর সমর্থনে প্রচার মিছিলের নেতৃত্ব দেন অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। মাঠনসিপুর থেকে প্রচার মিছিল শুরু হয়ে নসিপুর, বলরামপুর হয়ে বেরুগ্রম ঘুরে লোকনাথ তলায় শেষ হয়। বেড়ুগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে মহিলা কর্মী ও সাধারণ মহিলারা শঙ্খ বাজিয়ে, চন্দনের ফোঁটা এবং মালা পরিয়ে ব্লক সভাপতি ও প্রার্থীকে বরণ করে নেন। মিছিল যত এগিয়েছে ততই তৃণমূলের পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, এই অঞ্চলের বলরামপুর গ্রামেরই ছেলে প্রার্থী ভূতনাথ মালিক। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, মিছিল ও রাস্তার দুপাশে মানুষের আনন্দ ও উচ্ছ্বাস বলে দিচ্ছে নির্বাচনে ভূতনাথ মালিক-ই জিতছে। বেড়ুগ্রাম অঞ্চলের সমস্ত মানুষের কাছে ঘরের ছেলে ভূতনাথ কে ভোট দিয়ে জেতাবার অনুরোধ করেন তিনি। প্রার্থী ভূতনাথ মালিক বলেন, জামালপুর থেকে তৃণমূল কংগ্রেসকেই জয়ী করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য