Friday, April 24, 2026
Homeজেলাজামালপুরে দিনভর তৃণমূলের জোরদার প্রচার, ভূতনাথ মালিককে ঘিরে উৎসাহ তুঙ্গে

জামালপুরে দিনভর তৃণমূলের জোরদার প্রচার, ভূতনাথ মালিককে ঘিরে উৎসাহ তুঙ্গে

আমার বাংলা ডিজিটাল ডেক্স, জামালপুর :  পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিককে সমর্থন জানিয়ে দিনভর জোরদার প্রচার কর্মসূচি পালিত হল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার, মোটরবাইক র‍্যালি, পদযাত্রা ও পথসভায় কর্মী-সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দিনের শুরুতেই জোতশ্রীরাম অঞ্চলে আয়োজিত হয় একটি বড়সড় বাইক র‍্যালি। এরপর চকদিঘী অঞ্চলের দক্ষিণ শুঁড়া গ্রামে প্রার্থীকে নিয়ে মিছিল করা হয়। মিছিলে অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যান্ড ও বাজনার সঙ্গে মিছিলে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, যা স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে জামালপুর ১ ও ২ অঞ্চলেও একাধিক কর্মসূচি পালিত হয়। জামালপুর ১ অঞ্চলের সেলিমাবাদ গ্রাম থেকে ১ নম্বর পঞ্চায়েত পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়, যার শেষে পথসভা করা হয়। এই কর্মসূচিতে ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মণ্ডল (পাঞ্জাব), মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বনবিবিতলা থেকে কালারাঘাট পর্যন্ত আরেকটি বড় মিছিল বের হয়, যেখানে চার-পাঁচটি গ্রামের মানুষ অংশ নেন। কালারাঘাটে পথসভায় উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, অঞ্চল সভাপতি আলিম শেখ সহ অন্যান্যরা। বক্তারা বিজেপির বিরুদ্ধে সরব হয়ে জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিনের সমস্ত কর্মসূচিতে মানুষের উৎসাহ ও অংশগ্রহণ দেখে তৃণমূল শিবিরে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি হয়েছে। অন্যদিকে আবুজহাটি ১ অঞ্চলে প্রধান রমজান শাহ তাঁর টিম নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনিও আশাবাদী, এই অঞ্চলেও প্রার্থী ভূতনাথ মালিক বিপুল সমর্থন পাবেন।
সব মিলিয়ে জামালপুর ব্লকে তৃণমূলের প্রচারে যে জনসমর্থনের ছবি ধরা পড়েছে, তা আসন্ন নির্বাচনে ফলাফলের ইঙ্গিত বহন করছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য