Sunday, April 26, 2026
Homeজেলাজামালপুরে একাধিক পথসভা তৃণমূল প্রার্থীর

জামালপুরে একাধিক পথসভা তৃণমূল প্রার্থীর

আমার বাংলা ডিজিট্যাল ডেক্স : জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও প্রার্থী ভূতনাথ মালিক সারা দিন ধরে একের পর এক প্রচার করে যাচ্ছেন। আজ আঝাপুর, পাঁচড়া ও জামালপুর ১ অঞ্চলে মিছিল করা হয়। সব জায়গাতেই মিছিলের শেষে পথসভা করা হয়। আঝাপুর অঞ্চলে কেলেরী থেকে মশাগ্রাম বাজার হয়ে সাঁচরা পর্যন্ত বাইক মিছিল করা হয়। দেড়শ বাইক এই মিছিলে অংশ নেয়। এই বাইক র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ রক্ষিত, শুভ্রনীল চৌধুরী সহ অঞ্চলের নেতৃত্বরা। এই বাইক মিছিলের মাঝে সালালপুর ও আঝাপুরে দুটি পথসভা করা হয়। পাঁচরা অঞ্চলে সারাংপুর ও ধুলুক এই দুই জায়গায় দুটি মিছিল করে পথ সভা করা হয়।। ধুলুক গ্রামে প্রায় ১ হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। এখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খাঁন ,মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ স্থানীয় নেতৃত্বরা। সারাংপুরে মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি জয়দেব দাস,প্রধান বিকাশ পাকড়ে, উপপ্রধান সাবিত্রী টুডু সহ অন্যান্যরা।

  • জামালপুর ১ অঞ্চলের বেত্রাগড় ও হারালা গ্রামে দুটি পৃথক মিছিল ও পথসভা করা হয়। ব্যাঞ্জ ও বাজনা সহ যোগে মিছিল করা হয়।এখানে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খাঁন ,প্রার্থী ভূতনাথ মালিক অঞ্চল সভাপতি আলিম মল্লিক, উপপ্রধান তথা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, রবীন ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা। মেহমুদ খাঁন তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সকল মানুষের জন্য বিভিন্ন যে জনকল্যাণমুখী কর্মসূচি গুলো রূপায়ণ করেছেন তা তিনি কোন দল দেখে দেননি। এই সমস্ত প্রকল্পের সুবিধা সিপিএম,বিজেপি সহ সমস্ত বিরোধী দলের মানুষরাও পেয়েছেন কিন্তু আজ কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এস আই আর এর নাম করে শুধুমাত্র তৃণমূল সমর্থিত মানুষদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। এই বাংলায় দখল নেবে বলে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে এসে এই বাংলাতেই বসে আছেন। নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে নানা চক্রান্ত করা হচ্ছে । তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন এর জবাব বাংলার মানুষকেই দিতে হবে। আগামী ১৫ই বৈশাখ অর্থাৎ ২৯ এপ্রিল প্রত্যেকে জোড়া ফুলে ভোট দিয়ে এর প্রতিবাদ জানাবেন এটা তারা নিশ্চিত তাই তিনি বলেন যত চক্রান্তই হোক না কেন জামালপুর থেকে ভূতনাথ মালিক জিতছেনই। ভূতনাথ মালিক ও তার বক্তব্যে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন । এস আই আর এর নামে যে চক্রান্ত করা হয়েছে তিনি তার তীব্র নিন্দা করেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার সুফল প্রত্যেকটা মানুষ পেয়েছেন তাই তিনি বলেন নিজের বিবেককে প্রশ্ন করে সবাই যেন ভোটটা জোড়া ফুল চিহ্নই দেন। প্রতিটি জায়গায় যেখানে যেখানে তিনি পথসভা বা মিছিল করছেন সেখানে মানুষের উপস্থিতি বলে দিচ্ছে যে আগামী ২৯ এপ্রিল মানুষ তার পক্ষেই রায় দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য