আমার বাংলা ডেক্স, জামালপুর, 23 মার্চ : ঈদ উৎসব মিটতে না মিটতেই প্রার্থীর সমর্থনে কর্মী বৈঠক শুরু করে দিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের। রবিবার থেকেই তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান অঞ্চল ধরে ধরে কর্মী বৈঠক শুরু করছেন। এদিন প্রার্থী ভূতনাথ মালিককে সঙ্গে নিয়ে জোতশ্রীরাম, আঝাপুর,পাঁচরা সহ বিভিন্ন অঞ্চলে করা হয় কর্মী বৈঠক। তাকে মালা পরিয়ে স্বাগত জানায় সকলে। দলের পুরানো দিনের কর্মীদের ফোন করে কর্মী বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দোড়গোড়ায় বিধানসভা ভোট। তাই আর বসে থাকা যাবে না। সকলকে এক জোট হয়ে প্রার্থীর সমর্থনে প্রচারে নামতে হবে বলে কর্মী বৈঠকে নির্দেশ দেন ব্লক সভাপতি মেহেমুদ খান। কর্মী বৈঠকে ব্লক সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মিঠু মাঝি, ব্লক নেতা অমল দলুই সহ অন্যান্য নেতৃত্বরা।
রবিবার কর্মী বৈঠক ব্লক সভাপতি মেহেমুদ খাঁন কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। নতুনদের যেমন জায়গা দিতে হবে, তেমন পুরনোদের ও সম্মান দিতে হবে। সকলে মিলে বিধানসভা ভোটে দলের মনোনীত প্রার্থী ভূতনাথ মালিককে বিপুল ভোটে জেতাতেই হবে। তিনি আরো বলেন, আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে তাঁরা দাঁড়িয়ে আছি, কারণ এই প্রথম ভূমিপুত্র প্রার্থী পেয়েছে জামালপুর। তাই কোনো ভুল নয়। লোকসভা ভোটের ফলকেও ছাপিয়ে যেতে হবে এবার।

