Friday, January 16, 2026
Homeআমার উৎসবGanesh Chaturthi 2025 : কখন করবেন গণেশ পুজো গণেশ চতুর্থী 2025

Ganesh Chaturthi 2025 : কখন করবেন গণেশ পুজো গণেশ চতুর্থী 2025

আমার বাংলা ডেক্স: দশদিন ধরে গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠবে দেশের বিভিন্ন রাজ্য। তবে মহারাষ্ট্রে বছরের পর বছর ধরে মহা ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে। মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে গণেশ চতুর্থী পালন করা হয়।এখন বাংলাও পিছিয়ে নেই গণেশ পুজোতে। বিগত কয়েক বছর ধরে এই রাজ্যে গণেশ পুজোর সংখ্যা অনেকগুন বেড়ে গেছে। গণেশ চতুর্থীর দিনে বিভিন্ন পুজো মন্ডপ থেকে বাড়িতে বাড়িতেও চলবে পুজোপাঠ।

গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত।
পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজো বা গণেশ জয়ন্তী পালন করা হয়। পুরাণ অনুযায়ী এই তিথিতেই জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের।

তবে পুজোর তিথি কিংবা শুভ সময় কখন পড়ছে সেটা একবার দেখে নেওয়া যাক।কেউ বলছেন 26 আগস্ট আবার কেউ বলছেন 27 আগস্ট। কিন্তু পঞ্জিকা কী বলছে।

পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে 26 আগস্ট মঙ্গলবার দুপুর 1 টা 54 মিনিট থেকে। চতুর্থী ছাড়বে 27 আগস্ট বুধবার 3 টে 44 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে 27 আগস্ট। সেই দিনেও অনেকে গণেশ মূর্তি স্থাপন করবেন। যেহেতু মনে করা হয় চতুর্থ তিথিতে দুপুরবেলা সিদ্ধিদাতা গণেশের জন্ম হয়েছিল তাই গণেশ মূর্তি স্থাপন করার শুভ সময় হলো দুপুরবেলা। 27 আগস্ট গণপতির আরাধনার শুভ সময় হচ্ছে সকাল 11 টা 5 মিনিট থেকে দুপুর 1 টা 40 মিনিট পর্যন্ত।

গত কয়েকবছর ধরে এই রাজ্যে গণেশ পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে। গণেশ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন শহরে থিম ভিত্তিক গণেশ পুজো করা হচ্ছে। গণেশ পুজোকে কেন্দ্র করেও শুরু হয়েছে মন্ডপে মন্ডপে থিমের প্রতিযোগিতা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য